বরগুনার টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি

বিকাল হলেই জমে উঠত টাউন হল চত্বর। কেউ আসতেন নাটকের মহড়ায়, কেউ নাচ-গানের ক্লাসে, আবার কোথাও চলত আবৃত্তির অনুশীলন। শিশু-কিশোরদের কলকাকলি, শিল্পীদের মহড়া আর নানা সাংস্কৃতিক আয়োজনে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখর থাকত বরগুনা টাউন হল পৌর অডিটরিয়াম। একসময় এই মঞ্চকে ঘিরেই গড়ে উঠেছিল বরগুনার সাংস্কৃতিক অঙ্গনের প্রাণবন্ত পরিবেশ। কিন্তু সেই চিত্র এখন অতীত। […]