দ্যা জেলখানা প্রেস নিউজ

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

বরগুনায় আইনজীবীর বাসায় দিনের বেলায় দুঃসাহসিক চুরি

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান পান্নার বাসায় দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার মূল দরজার ছিটকানি কেটে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে ঘুমিয়ে থাকা কলেজছাত্রীকে বাইরে থেকে আটকে রেখে স্টিলের আলমারি ভেঙে নগদ লক্ষাধিক টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন […]

বরগুনার আমতলীতে বজ্রপাত রোধে সবুজ ছায়া যুব সংগঠনের উদ্যোগে শতাধিক তালের বীজ রোপণ।

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বজ্রপাত রোধে সবুজ ছায়া যুব সংগঠনের উদ্যোগে বরগুনার আমতলীতে শতাধিক তালের বীজ রোপণ। বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে শতাধিক তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ এলাকার আট কানি থেকে মাইঠা পর্যন্ত সড়কের দুই পাশে এ তালের […]

বিষখালীর ভাঙনে ঝুঁকিতে বামনা, প্রতিরক্ষায় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার বিষখালী নদীর অব্যাহত ভাঙনে ঝুঁকিতে থাকা বামনা শহর, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটসহ আশপাশের এলাকা রক্ষায় উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। নদীভাঙন ঠেকাতে টেকসই নদী প্রতিরক্ষা ও পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাঃ এনামুল হক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পানি […]

বরগুনা জেলা পুলিশ ও সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দ্যা জে.পি নিউজ, বরগুনা। জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বরগুনা জেলায় একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে পুলিশ লাইনস ড্রিল শেডে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা […]

চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সামারি ট্রায়ালে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন (২০) বরগুনা সদরের লেমুয়া এলাকার […]

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের তাসফিয়া তাবাসসুম

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার পাথরঘাটায় গাজীপুর থেকে আসা তাসফিয়া তাবাসসুম নামে এক নাবালিকাকে পুলিশের হস্তক্ষেপে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাথরঘাটা থানা পুলিশ শান্তিপূর্ণ ও আইনানুগ প্রক্রিয়ায় তাকে পরিবারের অভিভাবকদের জিম্মায় দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে ওই নাবালিকা পাথরঘাটায় আসার পর স্থানীয় লোকজন বিষয়টি পাথরঘাটা থানা […]

বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ফৌজদারি বিচার কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলা জজশীপের সম্মেলন কক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. […]

অপরূপ সৌন্দর্যে ভরা আমতলীর পৌর লেক

দ্যা জে.পি নিউজ, বরগুনা। এ যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনোরম দৃশ্য। যে কেউ মনের গহীনে হারিয়ে যাবেন আপন মনে। বরগুনার আমতলী পৌর ভবনের সামনের সরকারি লেকটি। অপরূপ সৌন্দর্যের বাহারে সবুজ সমারোহ প্রকৃতি যেন ঝলমল করছে। স্বচ্ছ পানি, ছায়া সুনিবিড় পরিবেশের উপস্থিতি এর সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। দুই পাশে সারি সারি ছায়াবৃক্ষ, এরই […]

আদালতকে কটূক্তি করার দায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার আমতলীতে বিচার চলাকালে আদালতকে কটূক্তি করার দায়ে রনি খান নামে এক আসামিকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রনি খান তালতলী থানার একটি অস্ত্র মামলার আসামি। আমতলী আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা […]

বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ইব্রাহিম খলিল নামে এক যুবক

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনা বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম খলিল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তার […]