আমতলীতে স্ত্রীকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা স্বামীর ফাঁসির রায়

বরগুনার আমতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে দীর্ঘদিন নির্যাতন এবং শেষে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে স্বামী নাসির উদ্দিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা […]
বেতাগী পৌর শহরে অটোরিকশার দখলে সড়ক

বরগুনার বেতাগী পৌর শহর এলাকায়ই সড়ক দখল করে রাখা অটোরিকশা, রিকশা ও মালবাহী ট্রাকের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা। সাপ্তাহিক হাটের দিন বেতাগী পৌর শহরের টাউন ব্রিজ এলাকার ৩০০ মিটার সড়ক অটোরিকশা–রিকশা স্ট্যান্ডে পরিণত হয়; অন্যদিকে তালতলীর মালিপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এলাকায় দীর্ঘদিন ধরে চলছে অবৈধ ট্রাক পার্কিং। দুই জায়গাতেই প্রশাসনের […]
ভূমিকম্পেও নড়ল না ৫০ লাখ টাকার সিসমোগ্রাফ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্থাপিত ভূমিকম্প পরিমাপক সিসমোগ্রাফটি প্রায় ১৪ বছর ধরে বন্ধ। ২০১০ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল যন্ত্রটি। শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে যখন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা দুলে ওঠে, তখনো বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত এই যন্ত্রের পর্দায় কোনো নড়াচড়া ধরা পড়েনি। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে […]
রাত পোহালেই ভাগ্য নির্ধারণ শেখ হাসিনার

দ্যা জেপি নিউজ রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়। মানবতাবিরোধী অপরাধে প্রথমবারের মতো দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী সাজার মুখোমুখি হতে যাচ্ছেন। আর এ রায় ঘিরে দেশ-বিদেশের মানুষের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। জুলাই গণহত্যার দায়ে কী সাজা পাবেন একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী; এমন কানাঘুষা চলছে সর্বত্র। অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে জুলাই-আগস্ট আন্দোলনে জীবনপ্রদীপ […]
বিএনপি অফিস ভাঙচুরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বিএনপির বরগুনা জেলা কার্যালয় ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি হিরন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা উল্লেখ করে ২০২৫ সালের ৩০ এপ্রিল […]
বরগুনায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের ধর্মঘট

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় তরুণেরা। রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত .. বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে ফ্রাইডেস ফর ফিউচার ও গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজন করে। সহযোগিতা করে ব্রাইটার্সসহ ব্রাফ বাংলাদেশ, বিশখালী ইয়ুথ টিম, ভলান্টিয়ার ফর […]
স্বাস্থ্যজাগরণে বরগুনায় শিক্ষার্থীদের হেলথ অলিম্পিয়াড

বরগুনায় প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো হেলথ অলিম্পিয়াড ২০২৫। রবিবার (১৬ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে বাংলাদেশ হেলথওয়াচের সহযোগিতায় আয়োজনটি করে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আহ্বায়ক মহিউদ্দিন অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে […]
ত্রিভুজ প্রেমের বলি: বন্ধুর হাতে খুন হন আশরাফুল, মরদেহ করা হয় ২৬ টুকরো

রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ড মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি নীল রঙের ড্রামে তার মরদেহ পাওয়া যায়। এমন নৃশংস হত্যার ঘটনায় আসামি করা হয় তার বন্ধু জরেজুল ইসলামকে। জানা গেছে, শামীমা আক্তার নামে বিবাহিত এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে […]
বরগুনায় বাসে অগ্নিসংযোগের দায় গ্রেপ্তার ৫

দ্যা জেপি নিউজ বরগুনায় অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বরগুনাও আমতলীতে সড়ক অবরোধ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় আমতলী থানা পুলিশ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর রাতে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য থাকায় বরগুনায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন রাত […]
বরগুনায় সড়কে টায়ার জ্বালিয়ে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিও
দ্যা জেপি নিউজ সামাজিক যোগাযোগমাধ্যমে বরগুনার একটি সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ৫৯ সেকেন্ডের ওই ভিডিওতে ৭-৮ জন যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এমন শ্লোগান দিতে দেখা গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ভিডিওটি ফেসবুকে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, সড়কের মাঝখানে কয়েকটি টায়ার জ্বালিয়ে […]