দ্যা জেলখানা প্রেস নিউজ

২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

অবরোধের তৃতীয় দিনেও উত্তেজনা, থমথমে ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনেও উত্তেজনা বিরাজ করছে। তবে সকাল থেকেই ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পুকুরিয়া এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা অবরোধ কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ দ্রুত তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। ফলে বড় কোনো বিপত্তি ঘটেনি। […]

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা মন্দির পরিদর্শনে যান।এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ সময় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের […]

আগস্টে সারাদেশে ৪১৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ : বিআরটিএ

গত আগস্ট মাসে সারাদেশে ৪১৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এসব দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন ৪৭৮ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) নাজনীন হোসেনের সম্প্রতি স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ […]

বালিয়াতলী ইউনিয়ন ১নং ওয়ার্ডের বেহাল দশা

বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের জেলখানা- চারাভাঙ্গা-ঝিনাইবাড়ীয়া গ্রামের মানুষ এখনো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। নেই কোনো রাস্তাঘাট, নেই যোগাযোগের ব্যবস্থা। কাঁচা রাস্তাও হয়নি। বিশ্ব যখন এআই যুগে প্রবেশ করেছে, তখনও এই গ্রামে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা সম্ভব নয়। কথা বলতে চাইলে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়াতে হয়। গ্রামে নেই কোনো মানসম্মত ক্লিনিক […]

দাওয়াত না পেয়ে মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে নষ্ট করে গেলেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির নেতাকর্মীকর্মীদের দাওয়াত না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজন করা সব খাবার খেয়ে ও নষ্ট করে ফেলেছেন গুলিশাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী ও সাধারণ সম্পাদক রিপন কাজী ও তাদের অনুসারীরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে নিন্দার ঝড় উঠে। ঘটনার সঙ্গে জড়িত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা […]

সাতক্ষীরায় একদিনে পানিতে ডুবে এক কিশোরসহ ৪ শিশুর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া, শ্যামনগর, সদর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৪ শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এসব দুর্ঘটনা ঘটে। কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে দুই বছরের শিশু ইরফান খাঁ পানিতে ডুবে মারা যায়। সে ইকরাম খাঁর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে গোসল করানোর জন্য শিশুটিকে ঘরের বাইরে রাখা হয়। কিছুক্ষণ পর […]

আফগানিস্তান কোচ জানতেন, ‘এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ’

বাংলাদেশের ইতিহাসে কোনো বড় শিরোপা নেই। এমনকি বৈশ্বিক কোনো টুর্নেমেন্টের ফাইনালও খেলতে পারেনি টাইগাররা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার খেলেছিল সেমিফাইনাল। তবে এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেলেছে বাংলাদেশ দল। একাধিকবার ফাইনাল খেললেও কখনই ধরা দেয়নি শিরোপা। অথচ আফগানিস্তান কোচ জনাথন ট্রট ভাবতেন, বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে। আগামীকাল এশিয়া কাপে টাইগারদদের বিপক্ষে লড়বে আফগানিস্তান। ম্যাচের আগের […]

দেশে মব কালচার প্রতিষ্ঠা করে গণজাগরণ মঞ্চ, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

সেনাবাহিনী ও বিচার বিভাগের ওপর রাজনৈতিক আধিপত্য বিস্তারের পর বিরোধী প্রতিপক্ষকে দমনে মনোনিবেশ হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই টার্গেট করা হয় ইসলামিক দলকে। এ পরিকল্পনামতে শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে বাংলাদেশে মব কালচার সৃষ্টি করা হয়।  সোমবার (১৫ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের দেওয়া সাক্ষ্যে উঠে এসেছে […]

গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি

ছয় বছর আগে ‎যানবাহন পোড়ানোর অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ ৭৭ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।   সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেন। এ মামলায় উল্লেখযোগ্য অপর […]

সারা দেশে শুরু হলো একাদশ শ্রেণির ক্লাস

 চলতি শিক্ষাবর্ষের (২০২৫–২৬) একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গতকাল রোববার। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস। ভর্তি কার্যক্রমের সর্বশেষ দিন গতকাল নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি ফি পরিশোধের মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী […]