দ্যা জেলখানা প্রেস নিউজ

২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

আমতলীতে বিপদগ্রস্ত বক উদ্ধার করে স্বেচ্ছাসেবীর কাছে নিয়ে এলো কয়েকজন শিশু-কিশোর

আমতলীতে বিপদগ্রস্ত বক উদ্ধার করে স্বেচ্ছাসেবীর কাছে নিয়ে এলো কয়েকজন শিশু-কিশোর

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনার আমতলীতে বিপদগ্রস্ত অবস্থায় একটি বক উদ্ধার করেছে কয়েকজন শিশু-কিশোর। পরে তারা বকটিকে নিয়ে আসে অরণ্যমৈত্রী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলামের কাছে।

শিশু-কিশোরদের কাছ থেকে বকটি গ্রহণ করে প্রয়োজনীয়ভাবে নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া হয়। এ সময় শিশুদের এমন সচেতন ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

মোঃ আমিরুল ইসলাম বলেন, “ছোটদের এই সচেতনতাই আমাদের আশাবাদী করে। একটি অসহায় প্রাণীকে বাঁচানোর জন্য তারা নিজেরাই এগিয়ে এসেছে—এটাই পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের সুন্দর উদাহরণ।”

অরণ্যমৈত্রী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণ, উদ্ধার ও জনসচেতনতা তৈরিতে কাজ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে—কোনো বন্যপ্রাণী বিপদে পড়লে তাকে হয়রানি না করে নিরাপদে উদ্ধার করে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী বা কর্তৃপক্ষকে খবর দিতে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.