দ্যা জেলখানা প্রেস নিউজ

১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ।

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। সকাল ১০টায় একযোগে অনলাইন এবং স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। বরিশাল শিক্ষাবোর্ড- ৬২.৫৭ শতাংশ, ঢাকা শিক্ষাবোর্ড- ৬৪.৬২ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ড- ৫১.৮৬ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ড- ৫৯.৪০ শতাংশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ড- ৫১.৫৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ড- ৫২.৫৭ শতাংশ, যশোর শিক্ষাবোর্ড- ৫০.২০ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ড- ৪৮.৮৬ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ড- ৫৭.৪৯ শতাংশ।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ধস নেমেছে। সোয়া ১২ লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে পাঁচ লাখেরও বেশি। যেখানে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিপরীতে পাসের হারে সবচেয়ে পেছনে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি।

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৬২.৫৭ শতাংশ। বরিশাল বিভাগের ১২টি কলেজের কেউ পাস করেননি। বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৯ দশমিক ২৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ২ হাজার ৪৯৩ জন। বরিশালে জিপিএ ৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬১ হাজার ৪৮১ জন। এরমধ্যে পাস করেছে ৫৯ হাজার ২৩৯ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬০ এবং ছাত্রী পাসের হার ৭১ দশমিক ৪১ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে এক লাখ তিন হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন। এ ছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৬১১ জন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.