দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

গণপিটুনিতে নিহত কালু বাহিনীর প্রধান

গণপিটুনিতে নিহত কালু বাহিনীর প্রধান

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়নে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে আহত করার অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকাল ৪টার দিকে বদরখালী ইউনিয়নের ডেমা গ্রামে এ ঘটনা ঘটে। 

এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহযোগী তৌহিদ ইসলাম শুভ (২২)। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কালু বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার বিকালে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে কালু ও তার সহযোগীরা। পরে ক্ষুব্ধ এলাকাবাসী কালু ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় কালু ও শুভকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডা. আবুল ইসরাত জনি কালুকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলীম জানান, কালুর বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১৩টি মামলা বিচারাধীন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশীয় অস্ত্রসহ তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় চার মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আবার মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য গোলাম মোস্তফার ওপর হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এখনো পর্যন্ত (প্রতিবেদন লেখা পর্যন্ত) কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং থানায় কোনো মামলা দায়ের হয়নি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.