দ্যা জেলখানা প্রেস নিউজ

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

তালতলীতে ব্যাপক উন্নয়ন করা হবে।

তালতলীতে ব্যাপক উন্নয়ন করা হবে।

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তালতলী উপজেলার ব্যাপক উন্নয়নের ঘোষণা দিয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বরগুনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে তালতলী উপজেলার মালিপাড়া সালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সর্বশেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘২০০১ সালের উপনির্বাচনের পর বিএনপি সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উদ্যোগে অবহেলিত তালতলীতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তখন আমতলী-তালতলী-ফকিরহাট সড়ক, তালতলীর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সুবিধা সেই সময়েই বাস্তবায়িত হয়।

সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য মরহুম আলহাজ মো. মতিয়ার রহমান তালুকদারের হাত ধরেই তখন তালতলীবাসী উন্নয়নের সুফল পেয়েছিল।’

 

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার সমালোচনা করে তিনি বলেন, ‘ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে হলে রাসুল (সা.)-এর দেখানো পথে কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন পরিচালনা করতে হবে। কিছু রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মুসলমান ও মা-বোনদের বিভ্রান্ত করছে।

ধর্মকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।’

 

বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘গত একুশ বছরে তালতলীতে দৃশ্যমান কোনো বড় উন্নয়ন হয়নি, মানুষ এখনো মৌলিক সেবা থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে তালতলীতে নতুনভাবে উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন ও ম্যাজিস্ট্রেট কোর্ট চালুর উদ্যোগ নেওয়া হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ তারিখ সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবেন। সাবেক এমপি মরহুম মো. মতিয়ার রহমান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি।’

তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সোনাকাটা ইউনিয়নকে নতুনভাবে সাজানো হবে, তালতলীতে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এবং ডিসি পয়েন্টকে নতুন রূপে উন্নীত করা হবে।’

জনসভায় বরগুনা জেলা ও তালতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর