দ্যা জেলখানা প্রেস নিউজ

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা-বরগুনা-১ ও ২ আসনে উচ্ছ্বাস এদিকে এনসিপির প্রার্থী তালিকাও প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা-বরগুনা-১ ও ২ আসনে উচ্ছ্বাস এদিকে এনসিপির প্রার্থী তালিকাও প্রকাশ

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন—দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

ঘোষিত তালিকায় বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

অন্যদিকে, বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নূরুল ইসলাম মণি।

 

মনোনয়ন ঘোষণার পর বরগুনার প্রতিটি উপজেলায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা যায়। ধানের শীষের পক্ষে মিছিল ও শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে শহর ও গ্রামীণ জনপদ।

 

বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন,

 

“আমরা বরগুনার দুইটি আসনে কাঙ্ক্ষিত প্রার্থী পেয়েছি। বিএনপির অবস্থান এখানে অত্যন্ত শক্তিশালী এবং কোনো গ্রুপিং নেই। ইনশাআল্লাহ, এবার আমরা দুটি আসনেই বিপুল ভোটে জয়ী হবো।”

“দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। ইনশাআল্লাহ এবার বিজয় আমাদের হবেই।”

 

আলহাজ নূরুল ইসলাম মণি (বরগুনা-২) বলেন,

“১৭ বছরে বরগুনা-২ আসনে কোনো উন্নয়ন হয়নি। আমার হাতে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। নির্বাচিত হতে পারলে বরগুনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলবো।

 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর