দ্যা জে.পি নিউজ, বরগুনা।
প্রাচীন ভারতীয় পন্ডিত, দার্শনিক, ও রাজউপদেষ্টা কৌটিল্য বা বিষ্ণু গুপ্ত। তিনি চাণক্য নামে অধিক পরিচিত। চাণক্য মনে করতেন সম্পদশালী হতে হলে এবং দীর্ঘদিন ধরে সম্পদ ধরে রাখতে হলে ধন দান করার অভ্যাস করতে হবে।
চাণক্যের কঠোর মতে নিচের তিনটি পথ জীবনে অবলম্বন করলে ধনী হওয়ার ভিত্তি তৈরি হয়।
পরিশ্রম
চাণক্য মনে করতেন ধনী ও সমৃদ্ধিশালী হতে চাইলে কঠোর পরিশ্রমী হতেই হবে। তার মতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্পই নেই। যে ব্যক্তি নিজের কাজ শৃঙ্খলাপরায়ণ ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে করতে থাকে, ধনের দেবী লক্ষ্মী তার সহায় হন। বিরাট ধনরাশির মালিক যারা হতে পেরেছেন, তাদের প্রত্যেকেরই প্রবল পরিশ্রমের ইতিহাস রয়েছে। আর তারই ফল হলো ঐশ্বর্য।
পরিকল্পনা তৈরি করা
পন্ডিত চাণক্য মনে করেন সম্পদশালী হতে হলে মানুষকে পরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। পরিকল্পনা তৈরি না করলে কোনো কাজে প্রথমত, সময় অতিরিক্ত লেগে যায়, আবার অনেক কাজ বাকিও পড়ে থাকে। কিন্তু পরিকল্পনা সব কিছুকে সময়ে বেঁধে ফেলে নিখুঁতভাবে শেষ করতে সাহায্য করে।
জনহিতে ব্যয়
চাণক্য মনে করতেন সম্পদশালী হতে হলে এবং দীর্ঘদিন ধরে সম্পদ ধরে রাখতে হলে ধন দান করার অভ্যাস করতে হবে। জনহিতকর কাজে অর্থ ব্যয় করলে, দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে ধনের দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। মানুষের কল্যাণে যে ব্যক্তি অর্থ ব্যয় করেন, ধন-সম্পদ কখনোই তাকে ছেড়ে যায় না।





