দ্যা জেলখানা প্রেস নিউজ

২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

নিখোঁজ ইলিয়াসের প্রতিনিধি হয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না: রুশদীর লুনা

নিখোঁজ ইলিয়াসের প্রতিনিধি হয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না: রুশদীর লুনা

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সিলেট-২ আসনে (বিশ্বনাথ) বিএনপির প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘সিলেট-২ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আসন। এই আসনে বেগম খালেদা জিয়া আমাকে দলের মনোনয়ন দিয়েছেন, ধানের শীষে ভোট চাইতে বলেছেন। এজন্য আমি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আসনে তাঁর প্রতিনিধি হয়ে ধানের শীষে ভোট চাইতে এসেছি। আমাকে ফিরিয়ে দেবেন না।’

শনিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথের বাগিচা বাজারে দেওকলস ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুনা কথাগুলো বলেন।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেবুল মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা জিললুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গউছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, আব্দুল মুমিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, জেলা উলামা দলের সদস্য মাওলানা মাহমুদুর রহমান ও দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ।সভায় আরও বক্তব্য দেন দেওকলস ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক চান মিয়া মাস্টার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান, বিএনপি নেতা আমির আলী, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাকির আহমেদ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আলীম সোহাগ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.