দ্যা জেলখানা প্রেস নিউজ

২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

পৈত্রিক সম্পত্তি বঞ্চনার অভিযোগে বরগুনার আদালতে মামলা

পৈত্রিক সম্পত্তি বঞ্চনার অভিযোগে বরগুনার আদালতে মামলা

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ , বরগুনা।

পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে ৬০ বছর বয়সী রিকশাচালক আবদুল ওহাব মিয়া আদালতের আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) তিনি বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আদালতের ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান মামলাটি গ্রহণ করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার পার্বতী গ্রামের মো. আবুল হোসেন খান (৬৬), মো. কালাম খান (৪০), মো. আবু হানিফা খান (৫০) ও মো. সেলিম খান।

মামলা সূত্রে জানা যায়, আবদুল ওহাব মিয়ার বাবা আবদুল হামেজ স্ত্রী ও ছয় ছেলে রেখে মারা যান। মৃত্যুকালে তিনি ৫ একর ৭২ শতাংশ জমি রেখে যান। ছয় ভাইয়ের মধ্যে আবদুল ওহাব ছিলেন সবার ছোট। অভিযোগ রয়েছে, তার অন্য পাঁচ ভাই তাকে বঞ্চিত করে সম্পত্তি নিজেদের নামে এসএ রেকর্ড করে জমির দখল নেন। পরবর্তীতে পাঁচ ভাই মারা গেলে তাদের ছেলেরা আবদুল ওহাবকে বাদ দিয়ে বিএস রেকর্ড করে জমি ভোগদখল করতে থাকেন।

আবদুল ওহাব মিয়া বলেন, বাবা মারা যাওয়ার পর মাকে বাদ দিয়ে আমার ভাগে প্রায় সাড়ে ৮৩ শতাংশ জমি আসে। কিন্তু বড় ভাই ও তাদের ছেলেরা আমাকে সেই জমি ভোগদখল করতে দেয়নি। আমার দুটি মেয়ে, কোনো ছেলে নেই। মেয়েদের বিয়ে দিয়েছি কুষ্টিয়া ও সাতক্ষীরায়। এই বয়সে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি।

তিনি আরও বলেন, আমার ছেলে থাকলে হয়তো আসামিরা আমাকে আমার প্রাপ্য পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারত না। আমি আদালতের মাধ্যমে আমার জমি ফেরত পেতে চাই।

এ বিষয়ে আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.