দ্যা জেলখানা প্রেস নিউজ

২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

স্টল পরিদর্শনে বিজ্ঞ জেলা প্রশাসক, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ে জোর।

বরগুনায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫। “উন্নত প্রাণিসম্পদ, সমৃদ্ধ বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই আয়োজন। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মাসুদ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও টেকসই করতে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। বরগুনার খামারিরা যাতে সর্বাধুনিক তথ্য-পরামর্শ হাতে পান এবং উন্নত খামার ব্যবস্থাপনায় এগিয়ে যেতে পারেন—এই প্রদর্শনী সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি), বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক তালুকদার আসাদসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনের পর জেলা প্রশাসক তাছলিমা আক্তার সাংবাদিকদের বলেন, “প্রাণিসম্পদ খাত শুধু অর্থনীতিই সমৃদ্ধ করে না—গ্রামীণ জীবিকা, পুষ্টি নিরাপত্তা এবং স্বনির্ভরতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বরগুনার মানুষের জীবনমান উন্নয়নে আমরা প্রদর্শনীকে আরও সমৃদ্ধ করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যুবসমাজকে খামার ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে কাজ চলবে।”

প্রদর্শনী মাঠে জেলার বিভিন্ন খামার, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী কার্যক্রম, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধ ও ডিম উৎপাদন প্রযুক্তি স্থান পেয়েছে। দর্শনার্থীদের জন্য রয়েছে পরামর্শ বুথ, নানা সেবা কার্যক্রম এবং সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ। অনুষ্ঠান শেষে খামারি ও উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

-দ্যা জেপি নিউজ

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.