বরগুনা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় তিনি বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথিন্দ্রনাথ বিশ্বাস।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটু, জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক এবং গণমাধ্যমকর্মীরাও সভায় অংশ নেন।
সভায় জ্বালানি তেলের সরবরাহ, বিতরণ ও ভোক্তাদের ভোগান্তি নিয়ে আলোচনা করা হয়। সমস্যা সমাধানে বিভিন্ন দিক তুলে ধরে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলায় জ্বালানি তেলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দ্যা জেপি নিউজ






