দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বরগুনায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে বরগুনা সার্কিট হাউস মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

এ সময় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। পরে পুলিশ সুপার কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব মো. নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মনির হোসেন কামালসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় জেলা ক্রীড়া সংস্থা ও সরকারি শিশু পরিবারের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.