দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় পুলিশের অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ ২ নারী আটক

বরগুনায় পুলিশের অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ ২ নারী আটক

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

বরগুনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ১৪ লাখ ১১ হাজার টাকার স্বর্ণালংকার এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যান।

আটক হওয়া দুই নারী হলেন মোসা. খাদিজা (৪০) ও মোসা. মরিয়ম (৩৫)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

তিনি জানান, জেলার চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান চালায় সদর থানার একটি দল। এ সময় চোরাই সন্দেহভাজন বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৬ ভরি ১১ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিকশা।

পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বরগুনা সদর থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, প্রতারণা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা জেলা পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.