দ্যা জেলখানা প্রেস নিউজ

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ফৌজদারি বিচার কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলা জজশীপের সম্মেলন কক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বিভিন্ন আদালতের ম্যাজিস্ট্রেটগণ, পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব মো. নুরুল আমীন, সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

কনফারেন্সে ফৌজদারি মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আদালতের ওয়ারেন্ট যথাযথভাবে ও সময়মতো তামিল, সাক্ষীদের আদালতে হাজিরা নিশ্চিত করা, সাক্ষীদের নিরাপত্তা প্রদান এবং নির্ধারিত সময়ে মালখানা থেকে মামলার আলামত আদালতে উপস্থাপনসহ বিচার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ফৌজদারি বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আদালত, পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কনফারেন্সে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, বিচার বিভাগকে সহযোগিতা করা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে বরগুনা জেলা পুলিশের সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। গত ছয় মাসে জেলার পুলিশের সার্বিক কর্মদক্ষতা সন্তোষজনক। তবে আদালতের আদেশ বাস্তবায়ন, ওয়ারেন্ট তামিলসহ বিচারিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা অনীহা যেন না থাকে, সে বিষয়ে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। আদালতের নির্দেশনা যথাযথভাবে এবং নির্ধারিত সময়ে বাস্তবায়নে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থীরা যাতে দ্রুত আইনের আশ্রয় ও ন্যায়বিচার পান, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাসুদ বলেন, ফৌজদারি বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনের মাধ্যমে বিচার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সুষ্ঠু ও কার্যকর বিচার পরিচালনায় পুলিশের ভূমিকা অপরিহার্য।

তিনি বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় আরও বাড়ানোর আহ্বান জানান। কনফারেন্সটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.