দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনার পাথরঘাটায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করায় বাদীকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।

রোববার (৯ নভেম্বর) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম.শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদি বাদশা মিয়াকে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন। বাদশা মিয়ার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হামেজ সিকদারের ছেলে। এ তথ্য নিশ্চিত করেন বাদীর আইনজীবী জাকির খান বশির।

জানা যায়, চলতি বছরের ২৯ এপ্রিল বাদশা মিয়া প্রতিপক্ষ নাসির হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি চাঁদাবাজির মামলা করেন। তদন্তে মামলাটির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাদীর স্ত্রী আলেয়া বেগমের আঘাতের ঘটনা আসামিদের মারধরের হয়নি। আঘাত হয়েছে সড়ক দুর্ঘটনায়। মামলা শুনানিতে সাক্ষীদের বক্তব্য ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মনে করেন মামলাটি সম্পূর্ণ মিথ্যা। বাদি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা তথ্য দিয়ে মামলা করেন। বাদী আদালতে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে দোষ স্বীকার করেন। আদালত বাদি বাদশা মিয়াকে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়।

দ্যা জেপি নিউজ

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.