দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনার আমতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লেমনের দেওয়া বিভিন্ন প্রজাতির চারা রোপণ করল সবুজ ছায়া যুব সংগঠন

বরগুনার আমতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লেমনের দেওয়া বিভিন্ন প্রজাতির চারা রোপণ করল সবুজ ছায়া যুব সংগঠন

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ক্লেমনের দেওয়া বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেছে সবুজ ছায়া যুব সংগঠন।

শনিবার (২২ আগস্ট ২০২৬) সংগঠনটির উদ্যোগে সেকান্দারখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও রাস্তার পাশে এসব চারা রোপণ করা হয়। এ সময় পেয়ারা, আমলকি, নিম, আমড়া ও জামসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।
চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবুজ ছায়া যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম এবং অর্থ সম্পাদক তুষার আহমেদ মিঠু।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই, দেশের প্রতিটি প্রান্ত সবুজে ছেয়ে যাক এবং সবুজ ছায়ায় গড়ে উঠুক আমাদের বাংলাদেশ।
এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগে চারা দিয়ে সহযোগিতা করায় ক্লেমনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সবুজ ছায়া যুব সংগঠন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.