বরগুনার জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আলমকে ঢাকা জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে আর তার স্থলাভিষিক্ত হিসেবে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিবেন সন্দীপ কুমার সিংহ। মোহাম্মাদ শফিউল আলম বরগুনায় দায়িত্ব পালনকালে সুপরিকল্পিত উন্নয়ন উদ্যোগ, সুশাসন প্রতিষ্ঠা ও সেবায় ডিজিটালাইজেশনের জন্য বহু মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠেন।
বরগুনার সাধারণ মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তার নিষ্ঠা, সততা ও কর্মোদ্যমের প্রশংসা করেছেন।
তার বদলি হওয়ায় অনেকে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকার আশা ব্যক্ত করেছেন
নতুন জেলা প্রশাসককে স্বাগত-
বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে সন্দীপ কুমার সিংহ দায়িত্ব গ্রহণ করবেন
সাধারণ মানুষের প্রত্যাশা—আগের ধারাবাহিকতা বজায় রেখে আরও গতিশীল প্রশাসন নিশ্চিত করবেন তিনি।
দ্যা জেপি নিউজ





