দ্যা জেলখানা প্রেস নিউজ

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারা বেগম লেমুয়া এলাকার মৃত আজাহার পেদার মেয়ে এবং মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে আল আমিনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আল আমিন তাকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে পিয়ারা বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক পিয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, পারিবারিক কলহের জেরে আল আমিন লাঠি দিয়ে পিয়ারা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.