দ্যা জে.পি নিউজ: বরগুনার “সোনালী স্বপ্ন যুব সংসদ” সংগঠনের ২০ জুন ২০২৬ ইং ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত ভিবিন্ন কর্মসূচি হাতে নিয়েছে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফ হোসেন।
অর্থ সম্পাদক জনাব মোঃ রবিউল ইসলাম বলেন এবারের প্রতিষ্ঠা বার্ষিকী একটু ভিন্ন ধর্মী ভাবে করতে চাই, যেহেতু দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে সেহেতু এবার আমরা ২০২১ সালের ন্যায় আবারও প্রকৃতি রিলেটেড এবং সংগঠনের সদস্যদের চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। যেহেতু ১২ থেকে ২০ তারিখ পর্যন্ত বেশ কিছু কর্মসূচি পালিত হবে, সে লক্ষে প্রথম ১২-০৬-২০২৬ ইং আমরা সবাই বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি।
সংগঠনের স্থায়ী পরিষদে চেয়ারম্যান জনাব হাঃ মাওঃ মোঃ আল-আমিন দ্যা জে.পি নিউজকে বলেন এ সংগঠন দীর্ঘ ৪ টি বছর গুটি গুটি পা দিয়ে অনেক গুলো সামাজিক উন্নয়ন কাজ করেছে এবং জেলখানা তথা বরগুনা জেলায় সমাজ পরিবর্তনে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে । আমি এই প্রতিষ্ঠানের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর কল্যান কামনা করি এবং সমাজ পরিবর্তনে যে কল্যাণকর ভূমিকা রেখে যাচ্ছে সেটা যেন অব্যাহত থাকে এ কামনা করি।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সাইফুল ইসলাম সোহান দ্যা জে.পি নিউজকে বলেন এ প্রতিষ্ঠানের খুব শিঘ্রই ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি এ ভেবেই আমি খুব আনন্দিত কারন কতই না প্রতিকূল, প্রতি হিংসার স্বীকার হয়েছি তবুও আমরা দমে যায়নি। আজ সোনালী স্বপ্ন যুব সংসদ সংগঠন বরগুনা জেলার অন্যতম একটি সংগঠন। আমি ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।







