দ্যা জেলখানা প্রেস নিউজ

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনা জেলা পুলিশ ও সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা জেলা পুলিশ ও সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বরগুনা জেলায় একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে পুলিশ লাইনস ড্রিল শেডে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডা. মাহাবুবুর রহমান এবং রেসিডেন্ট সার্জন ডা. তাজকিয়া সিদ্দিকাহ। তারা দৈনন্দিন কর্মজীবন ও সংকটময় মুহূর্তে আকস্মিক অসুস্থতা বা দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা (First Aid) প্রদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল হাতে-কলমে প্রদর্শন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন হাওলাদার সহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাঠপর্যায়ে যেকোনো স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বৃদ্ধিই এই আয়োজনের মূল লক্ষ্য।

 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.