দ্যা জেলখানা প্রেস নিউজ

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরগুনা জেলা শাখার নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরগুনা জেলা শাখার নির্বাচন সম্পন্ন

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরগুনা জেলা শাখার ২০২৬–২০২৭ সেশনের নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ২৬ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বরগুনা শহরের নির্ধারিত ভোটকেন্দ্রে ১১৪ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ শামসুল আলম (মেসার্স শরীফ মেডিকেল হল) নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি (সাধারণ সম্পাদক) পদে মোঃ শহিদুল ইসলাম (মেসার্স লাবিব মেডিকেল হল) এবং সহ-সভাপতি (কোষাধ্যক্ষ) পদে মোঃ কাওছার আহম্মেদ (মেসার্স শেফা মেডিকেল হল) নির্বাচিত হন। সহ-সভাপতি (দপ্তর সম্পাদক) পদে নির্বাচিত হন মোঃ ওবায়দুল হক (মেসার্স মিলন মেডিকেল হল)।
এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন—
মোঃ মাইনুর রহমান, ইসতিয়াক আহমেদ, শফিকুল ইসলাম, মোঃ আবুল বাসার বাচ্চু, মোঃ নজরুল ইসলাম, মনিরুল ইসলাম,শাকিল আহমেদ,মিজানুর রহমান,রেজওয়ানুল আলম, মিজানুর রহমান শাহীন, আবুল হোসেন, সিরাজুল ইসলাম, রাকিবুল ইসলাম রাসেল।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনী প্রক্রিয়া চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয় এবং সমিতির সার্বিক উন্নয়ন, পেশাগত অধিকার সংরক্ষণ ও সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর