দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে তালতলীতে র‍্যালি অনুষ্ঠিত

বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে তালতলীতে র‍্যালি অনুষ্ঠিত

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

যে কেউ পানিতে ডুবে যেতে পারি, সবাই মিলে প্রতিরোধ করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে র‍্যালি, সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় তালতলী উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম।

আয়োজকরা জানান, ২০২৪ সালে তালতলী উপজেলায় পানিতে ডুবে প্রায় ২৫ জন শিশুর মৃত্যু হয়েছিল। তবে এক বছরের ব্যবধানে এ সংখ্যা অর্ধেকেরও কমে এসেছে। পানিতে ডুবে শিশুমৃত্যুর হার কমাতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করছে।

সংস্থাটি জানায়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং ছয় বছর বয়স থেকে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে সাঁতার শেখানোর উদ্যোগের ফলে শিশুমৃত্যুর হার কমছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রকল্পের আওতায় সাঁতার শেখা সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সাঁতার শেখা’ ও ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শন করা হয়।

ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ডিভিশনের উপপরিচালক আবুল বরকাত বলেন, প্রকল্পের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে ইতিবাচক ফল পাওয়া গেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনও জাহিদুল ইসলাম। তিনি বলেন, শিশুদের পানিতে ডুবে মৃত্যু রোধে এ ধরনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.