দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বিষখালীর ভাঙনে ঝুঁকিতে বামনা, প্রতিরক্ষায় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই

বিষখালীর ভাঙনে ঝুঁকিতে বামনা, প্রতিরক্ষায় প্রকল্পের সম্ভাব্যতা যাচাই

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

বরগুনার বিষখালী নদীর অব্যাহত ভাঙনে ঝুঁকিতে থাকা বামনা শহর, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটসহ আশপাশের এলাকা রক্ষায় উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। নদীভাঙন ঠেকাতে টেকসই নদী প্রতিরক্ষা ও পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাঃ এনামুল হক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় বিষখালী নদীর ভাঙনের তীব্রতা, ঝুঁকিপূর্ণ এলাকা, বিদ্যমান পানি ব্যবস্থাপনা এবং নদী প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে সরেজমিনে ধারণা নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিবের সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ঢাকা) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ডিজাইন অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ সাইফ উদ্দিন এবং বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হান্নান প্রধান।

সরেজমিন পরিদর্শনে প্রকল্প এলাকার ভৌগোলিক অবস্থান, নদীর গতিপ্রকৃতি, ভাঙনপ্রবণ স্থান এবং সম্ভাব্য নদী প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন কর্মকর্তারা।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাঃ এনামুল হক বলেন, বিষখালী নদীর ভাঙন থেকে বামনা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো রক্ষায় প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। নদীর বাস্তব পরিস্থিতি, কারিগরি দিক এবং প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সম্ভাব্যতা যাচাই-বাছাই ও কারিগরি মূল্যায়নের পর প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করা হবে। এরপর প্রকল্পের প্রয়োজনীয়তা, বাস্তবায়নযোগ্যতা ও অগ্রাধিকার বিবেচনা করে সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.