দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

ব্র্যাফ বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

ব্র্যাফ বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
দ্যা জে.পি নিউজ, বরগুনা।
ব্র্যাফ বাংলাদেশ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সার্বিক তত্ত্বাবধানে বরগুনা জেলার সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের ১৫ জন শিশুকে ” শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্পের” আওতাভুক্ত করে ব্র্যাফ একাডেমি কর্তৃক পাঠদান কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব মোঃ হেমায়েত উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ব্র্যাফ গ্রুপ অফ কোম্পানি(প্রস্তাবিত) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব হাঃ মাওঃ মোঃ আল-আমিন এবং ব্র্যাফ বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সালমান।
প্রকল্প পরিচালক জনাব মোঃ রাজিব দ্যা জে.পি নিউজকে বলেন এ প্রকল্প পরিক্ষা মূলক প্রথমত ১ টি ওয়ার্ড এ শুরু হলো পর্যায়ক্রমে এটি এম বালিয়াতলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১ টি কেন্দ্র করে অসহায় হতদরিদ্র পরিবারের যে সকল শিক্ষার্থীরা শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেই সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে সমাজের মূল ধারায় নিয়ে আসাই শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ ও উদ্দেশ্য।
শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে একটি শিশু প্রতি মাসে বিভিন্ন শিক্ষা উপকরণ পাবে যার মাধ্যমে শিক্ষার্থী যেমন উপকার হবে তেমনি তার পরিবারও একটু হলে আর্থিক চাপ থেকে মুক্তি পাবে।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানি সার্বিক তত্ত্বাবধায়ন করেন ইউনিয়ন কো-অর্ডিনেটর জনাব মোঃ রবিউল তালুকদার।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.