দ্যা জেলখানা প্রেস নিউজ

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

‘রাজাকার বলে হাসিনার পতন, গুপ্ত বলে আরেকজনের পতন হবে’

‘রাজাকার বলে হাসিনার পতন, গুপ্ত বলে আরেকজনের পতন হবে’

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জেপি নিউজ

বরগুনা-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, রাজাকার বলে হাসিনার পতন হয়েছে। গুপ্ত বলে আরেকজনের পতন হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বরগুনার বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে। আমরা এখন একটি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। ইতিহাস সাক্ষ্য দেয়, সংকটময় সময়ে নারীরা সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি দুই শতাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা কোনো খুনি, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী কিংবা টেন্ডারবাজকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই না।

তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয়ী করতে হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর। তিনি বলেন, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। জামায়াত রক্তচক্ষুকে ভয় পায় না। তিনি জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীদের পথে পথে বিএনপির লোকজন বাধা সৃষ্টি করেছে এবং এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ অভিযোগের বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জামায়াতের পক্ষ থেকে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। আমরা আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জনসভায় প্রার্থী ও নেতাকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর