বঙ্গোপসাগরে মাছ ধরতে কাঠের তৈরি অবৈধ ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং ট্রলার বন্ধের দাবিতে পাথরঘাটায় কয়েক হাজার জেলে মানববন্ধন করেছেন। রোববার বেলা ১১ টায় পাথরঘাটা গোল চত্বরে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালনে শতাধিক জেলে অংশগ্রহণ করেন ।
জানা যায়, বৃত্তবান প্রভাবশালী ট্রলিং ট্রলার মালিকরা সাধারণ জেলেদের নীরব নির্যাতন করে ইলিশ সম্পদ ধ্বংস করছে। মা ইলিশ সুরক্ষায় সাধারণ জেলেরা ২২ দিনের নিষেধাজ্ঞা পালন করেছে। এখন নতুন করে ট্রলিং ট্রলার মালিকরা তাদের অবৈধ জাল নিয়ে ইলিশের পোনা ধ্বংস করতে প্রস্তুতি নিচ্ছে। প্রশাসন সবকিছু জেনেশুনে নীরবতা পালন করছে। প্রশাসন যদি এই ট্রলার বন্ধ করতে না পারে ভবিষ্যতে সাগরে ইলিশ সম্পদের ওপার হুমকি হয়ে দাঁড়াবে।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতি, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য পাইকার সমিতিসহ সাধারণ ছেলেরা।
মৎস্য সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ইন্ডাস্ট্রিয়াল কাঠের তৈরি অবৈধ ট্রলিং সাগর- নদীতে অবাধে মাছ শিকার করছে। প্রতিদিনই এর সংখ্যা বাড়ছে। ট্রলিং এর অত্যাচারে সাগর ও নদীতে ছোট ছোট পোনা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছ মারা যাচ্ছে। ফলে প্রতিনিয়ত এই ট্রলিং এর কারণে ইলিশসহ বিলুপ্ত হচ্ছে সামুদ্রিক মৎস্য সম্পদ। এমনকি কাঠের তৈরি ট্রলিং জাহাজ সরকারি আইন অনুযায়ী নির্দিষ্ট। সীমানা অতিক্রম করে উপকূলের কাছাকাছি এসে মাছ ধরছে। তিনি বলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কয়েক হাজার সাধারণ ট্রলার মালিক সরকারের আইন বিধি মানলেও কিছু সংখ্যক দেশি-বিদেশি ট্রলার মালিক তারা অবৈধভাবে এই ট্রলিং করে সমুদ্রে এসে মাছ শিকার করছে।






