খাদ্য বান্ধব ডিলার নিয়োগে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ।

বরগুনার আমতলী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ আবেদনকারীরা পুনরায় নিয়োগের দাবি জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় একটি দৈনিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে উপজেলার সাতটি ইউনিয়নের ২৯টি বিক্রয়কেন্দ্রের জন্য ২৯ জন ডিলার নিয়োগের […]