প্রভাষক মাকসুদের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মাকসুদের বিরুদ্ধে নিজের এক সাবেক ছাত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগে উল্লেখিত নারী বর্তমানে মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের […]
বরগুনার আমতলীতে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে

দ্যা জে.পি নিউজ,বরগুনা। বরগুনার আমতলী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম মুন্সি। ভুক্তভোগী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মুন্সির মাছের ঘেরের চারপাশে রোপণ করা অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে […]
বরগুনার আমতলীতে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার আমতলী উপজেলায় এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে তার বড় ছেলে জুলহাস প্যাদার বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধা মা, ছোট ছেলে ও পুত্রবধূ আহত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম আঠারোগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা […]
উপকূলীয় জেলা বরগুনা বর্তমানে ভয়াবহ নদীভাঙনের মুখোমুখি

সালমান, বরগুনা প্রতিনিধি। উপকূলীয় জেলা বরগুনা বর্তমানে ভয়াবহ নদীভাঙনের মুখোমুখি। জেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর তীব্র ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। নদীভাঙনের কারণে আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী হাজারো মানুষের। টেকসই বাঁধ নির্মাণ ও নদী শাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দ্রুত […]