দ্যা জেলখানা প্রেস নিউজ

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

বরগুনায় ভয়াবহ বিদ্যুৎ সংকটে থমকে গেছে জনজীবন

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে-রাতে মিলিয়ে বিভিন্ন এলাকায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। কখনো আধা ঘণ্টা পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে প্রচণ্ড গরমের মধ্যে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় শহরের পানি সরবরাহও ব্যাহত হচ্ছে। থমকে গেছে অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম। […]