দ্যা জেলখানা প্রেস নিউজ

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর সাত দিনের কারাদন্ড

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর সাত দিনের কারাদন্ড

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদী মো. মিলটন মুন্সিকে (৫৩) সাতদিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ এ আদেশ দিয়েছেন।

জানা যায়, জমি দখল নিয়ে দাবানো ধমকানোর অভিযোগে মিলটন মুন্সি বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডিতে মামলার বিবাদী করা হয় আলহাজ্ব আনোয়ার হোসেন খানের ছেলে
মো. মহিউদ্দিন বাদল (৫৫) ও মো. নাসির উদ্দিনকে (৫৮)। বাদী মিলটন মুন্সি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মো. শাহজাহান মুন্সির পুত্র। বাদি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় অস্ট্রেলিয়া প্রবাসী মো. সুলতান আহমেদের বসতবাড়ি ও সম্পত্তির দেখভালের দায়িত্বে আছেন।

মামলার বিবাদী মো. মহিউদ্দিন বাদল বলেন, মিলটন মুন্সি আমাদের বিরুদ্ধে জোরপূর্বক সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ করেছেন। এই ব্যক্তিকে জীবনে এই প্রথম দেখলাম। এর আগেও তিনি আমাদের বিরুদ্ধে চারটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আজকের মামলায় আদালত সত্য উদঘাটন করে তাকে দোষী সাব্যস্ত করেছেন। আমরা আদালতের এই ন্যায়বিচারকে সম্মান জানাই।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আহসান হাবিব স্বপন বলেন, আদালতে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক বাদীকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর