দ্যা জেলখানা প্রেস নিউজ

১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

জাতীয় পার্টি ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতার এবার জামায়াত ইসলামীতে যোগদান

জাতীয় পার্টি ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতার এবার জামায়াত ইসলামীতে যোগদান

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

জাতীয় পার্টি ও বিএনপি থেকে বহিস্কৃত নেতার এবার জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। বরগুনা জেলার বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রবিবার (২ নভেম্বর) বিকেলে তিনি বামনা সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে জামায়াত ইসলামি আয়োজিত মহাসমাবেশে বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুনের হাতে ফুলের তোড়া দিয়ে জামায়াত ইসলামীতে যোগদান করেন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দলীয় রাজনীতি ও ব্যক্তিগত রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, দলীয় রাজনীতিকে আমি কখনোই ক্ষমতার মাধ্যম হিসেবে বিবেচনা করিনি। আমার কাছে রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা সৃষ্টির এক আন্তরিক প্রচেষ্টা।

তিনি তার বক্তব্যর মাধ্যমে মামুন আহসান জানান, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে তিনি প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে ২০০২ সালে তৎকালীন সংসদ সদস্য আলহাজ্জ্ব নূরুল ইসলাম মনিরের আহ্বানে বিএনপিতে যোগ দেন এবং বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, ২০১৪ সালে উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে আমাকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে কোনো আদেশপত্র বা বিজ্ঞপ্তি পাইনি। পরে একাধিকবার পুনর্বহালের আবেদন করলেও তা আলোর মুখ দেখেনি।

বিএনপি থেকে বহিষ্কারের পর তিনি দীর্ঘ সময় নির্দলীয় অবস্থান থেকে এলাকার শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে মুর্তাজা আহসান মামুন বলেন, “নিজ স্বার্থে নয়, কোনো পদ-পদবীর আকর্ষণে নয়, মানুষের হিতার্থে রাজনীতি করি। দলের বর্তমান পরিস্থিতিতে নতুন করে সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা খুঁজে পাইনি।

জামায়াত ইসলামীতে যোগদানের সময় জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আরো উপস্থিত ছিলেন বরগুনা–২ আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান এবং গাজীপুর জেলা জামায়াত ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল জলিল আকন্দ প্রমুখ।

দ্যা জেপি নিউজ

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.