দ্যা জেলখানা প্রেস নিউজ

১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় বাসে অগ্নিসংযোগের দায় গ্রেপ্তার ৫

বরগুনায় বাসে অগ্নিসংযোগের দায় গ্রেপ্তার ৫

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জেপি নিউজ

বরগুনায় অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বরগুনাও আমতলীতে সড়ক অবরোধ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বাসে অগ্নিসংযোগের ঘটনায় আমতলী থানা পুলিশ শুক্রবার (১৪ নভেম্বর) ভোর রাতে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য থাকায় বরগুনায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এরপর একইদিন রাত ১টার দিকে আমতলীতে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেন বিক্ষোভকারীরা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

প্রসঙ্গত, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর বিভিন্ন স্থানে সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ চালানো হয়েছে। ঢাকা-বরগুনা মহাসড়কে গাছের ওপর ক্রসিং বসিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টাও করা হয়।

এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম-আহ্বায়ক পারভেজ খান, মাদক ও চুরির ১১ মামলার আসামি আমতলী পৌর যুবলীগের সদস্য তন্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি ও সাবেক ছাত্রলীগ কর্মী কাওছার আহমেদ রনি।

এছাড়া রাতে প্রেট্রোলবোমার মাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর ঘটনা ঘটে। ঘটনার পর জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লাগানো ভিডিও ছড়িয়ে দেন।

বরগুনা সদর থানা পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ‘রাতভর অভিযান পরিচালনা করা হয়েছে।’

অন্যদিকে, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.