দ্যা জেলখানা প্রেস নিউজ

১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের ধর্মঘট

বরগুনায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের ধর্মঘট

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় তরুণেরা। রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ..

বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে ফ্রাইডেস ফর ফিউচার ও গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজন করে। সহযোগিতা করে ব্রাইটার্সসহ ব্রাফ বাংলাদেশ, বিশখালী ইয়ুথ টিম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, আত্মোন্নয়ন মঞ্চ, সায়েন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন, ইয়ুথ ফর পলিসি ও উপকূল সমাজ উন্নয়ন সংস্থাসহ মোট নয়টি স্থানীয় সংগঠন।

দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়।

ব্রাফ বাংলাদেশ এর সভাপতি ও বিশখালী ইয়ুথ টিমের লিডার মোঃইউসুফ সাগরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোর্শেদ আলম, বরগুনা লোকবেতারের স্টেশন মাস্টার মনির হোসেন কামাল, জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফা এবং তরুণ জলবায়ু অ্যাকটিভিস্ট ও সাংবাদিক মহিউদ্দিন অপু।

বক্তারা বলেন, বরগুনা ও উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা বেড়ে চলায় মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরাসরি ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং টেকসই অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ বাড়ানোর দাবি তোলেন তারা। পাশাপাশি কার্বন নিঃসরণে দায়ী দেশগুলোর জবাবদিহিতাও নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে পাঁচ মিনিটের প্রতীকী সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.