দ্যা জেলখানা প্রেস নিউজ

১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

 

সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, পুলিশ বিভাগের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সদস্যরা।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, উন্নয়ন প্রকল্পসমূহ নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানকে আন্তরিক হতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

সভায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা চলমান উন্নয়ন প্রকল্প ও অন্যান্য কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.