দ্যা জেলখানা প্রেস নিউজ

২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

বরগুনার তালতলীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বরগুনার তালতলীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দ্যা জে.পি নিউজ, বরগুনা।

বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থক খোকন কর্মকার নামে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) বিকেল ৫ টার দিকে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। নিহত খোকন কর্মকার তালতলী শহরের বাসিন্দা দিলীপ কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে তালতলী সরকারি কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্য থেকে ১১ জন করে খেলোয়াড় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ আর্জেন্টিনা সমর্থক খোকন কর্মকার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্যান্য খেলোয়াড়রা তাকে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সব্যসাচী দাস সানি বলেন, “খোকন কর্মকারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।”

প্রত্যক্ষদর্শী মো. সোলায়মান বলেন, “ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়রা প্র্যাকটিস করছিলেন। এ সময় হঠাৎ আর্জেন্টিনা দলের খেলোয়াড় খোকন কর্মকার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।”

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

    Opps, No posts were found.