দ্যা জে.পি নিউজ, বরগুনা।
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২২/০৭/২০২৬খ্রিঃ বরগুনা জেলার তালতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার তালতলী থানার এসআই/ মো: আবু হানিফ ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার তালতলী থানাধীন ২নং ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া সাকিনস্থ ১নং আসামী রাহিমা বেগম এর টং ঘর ও টং ঘর সংলগ্ন বসত ঘরের মধ্যে থেকে আসামী ১। মোসাঃ রাহিমা বেগম (৬০), স্বামী-মৃত জব্বার হাং, ২। মোসাঃ নাসিমা বেগম (২৬), স্বামী-মোঃ আলমগীর হাং, উভয় সাং-ঠংপাড়া, থানা-তালতলী, জেলা-বরগুনাদ্বয় কে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৩০০০/- (তিন হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।







