দ্যা জে.পি নিউজ, বরগুনা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আজ বরগুনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার শাহীন, বরগুনা সমাজ সেবা কার্যালয় এর উপ পরিচালক এসএম শাহজাদা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন বরগুনা সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হেমায়েত উদ্দীন।
প্রথম ধাপে বরগুনা পৌরসভার ১৫ জন এবং ঢলুয়া, বালিয়াতলী ও নলটোনা ইউনিয়ন এর ১৫ জন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণার্থীদের ট্যাব প্রদান করা হয়।




