দ্যা জে.পি নিউজ, বরগুনা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনা জেলার সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডে সংরক্ষিত আসনের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে জাহেদা খাতুন আঁখি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকল শ্রেণী পেশার মানুষের মুখে মুখে একটি নামই বেশি উচ্চারিত হচ্ছে জাহেদা খাতুন আঁখিকে সংরক্ষিত আসনে মেম্বার হিসেবে দেখতে চাই।
মুঠো ফোনে মালায়শিয়া প্রবাসী তরুন রাজনীতিবীদ জনাব মোঃ সাগর মাহমুদ জে.পি নিউজকে বলেন সকল শ্রেণী পেশার মানুষ আঁখি আপুকে যেরকম চায়, সে রকম আমিও চাই আঁখি আপু এবার সংরক্ষিত আসনে মেম্বার হোক এবং আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

এছাড়াও ঝিনাইবাড়িয়া নিবাসী জনাব মতিন সাহেব বলেন এবারের নির্বাচন হবে তরুনদের নির্বাচন, এবারের নির্বাচন হবে তরুনদের জয় জয় কর নির্বাচন। জাহেদা খাতুন আঁখি যেহেতু একজন শিক্ষিত নারী ও সমাজকর্মী সেহেতু তার এমনেতেই একটি গ্রহন যোগ্যতা আছে। অতএব তিনি নির্বাচনে আসলে তরুন শ্রেনীসহ সকল শ্রেণী পেশার মানুষ তার পাশে দাড়াবে ইনশাআল্লাহ।

জাহেদা খাতুন আঁখি চালিতাতলী নিবাসী জনাব মোঃ কামরুজ্জামান জুয়েল এর সহধর্মিণী।
জনাব মোঃ কামরুজ্জামান জুয়েল দ্যা জে.পি নিউজকে বলেন আমরা মাঠ পর্যায় প্রাথমিক কাজ শুরু করেছিলাম ১নং ওয়ার্ড জেলখানা গ্রামের চৌমুহনী বাজার দিয়ে। চৌমুহনী বাজার দিয়ে কাজ শুরু যে অভিজ্ঞতা হয়েছে তা আমাদেরকে আরো উৎসাহিত ও অনুপ্রানিত করেছে কারন ওখানের অর্থাৎ চৌমুহনী বাজারের সাধারণ মানুষ সহ কিছু তরুন সমাজ আমাদের প্রতি যে আগ্রহ দেখিয়েছেন সেখান থেকে আমরা উৎসাহিত হয়ে আরো কয়েকটি জনসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করেছি। আলহামদুলিল্লাহ দিন যত যাচ্ছে ততই আমরা আরো আগ্রহী হয়ে উঠছি।

পরিশেষে এতটুকু বলবো আল্লাহর সহযোগিতা ও মানুষের ভালোবাসা থাকলে আমরা বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাআল্লাহ।




