দ্যা জেলখানা প্রেস নিউজ

২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

ভাঙনের ভয়ে দিন কাটে উপকূলবাসীর টেকসই বাঁধের অভাবে ভেসে যাচ্ছে সরকারি অর্থ

বরগুনা উপকূলের মানুষের জীবন যেন এক অনন্ত সংগ্রাম। জলোচ্ছ্বাস, বন্যা আর নদী ভাঙনের সঙ্গে লড়াই করে টিকে থাকা এই মানুষদের একমাত্র ভরসা ছিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। কিন্তু সেই বাঁধ এখন আর নিরাপত্তা নয়, বরং ভয় ও অনিশ্চয়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।  সরকারি হিসাবে বাঁধ রক্ষণাবেক্ষণে বছরে গড়ে ৮ কোটি টাকারও বেশি ব্যয় হলেও, বাস্তবে তার সুফল […]

স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুকুয়া স্বাস্থ্য কেন্দ্রে চলতি (২০২৫-২০২৬) অর্থ বছরের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতিতে বরাদ্দের ৪৭ লাখ ৮৫ হাজার টাকার এমএসআর সামগ্রী ক্রয়ের লক্ষ্যে আহ্বানকৃত ৬টি দরপত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন দরপত্রে অংশগ্রহণকারী মেসার্স বিথি ট্রেডার্সের মালিক মোসা. সামসুন্নহার […]

১৩ জেলের কারাদণ্ড,নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনায় মাছ শিকার করায় ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন। আটক জেলেদের কাছে থেকে ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ মণ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের […]

বরগুনায় কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়ায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ

বরগুনা জেলার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধুপতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্প্রতি কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় আগাম পদক্ষেপ ও প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়া অক্সফাম ইন বাংলাদেশ এর সহায়তায় জাগোনারী বাস্তবায়িত এসিটি-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত এই মহড়ায় উপস্থিত ছিলেন গৌরিচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশ […]

অপহরণের দেড় মাস পর মায়ের ধর্ষণ মামলা

পাথরঘাটা (বরগুনা): সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস ২১ দিন পর সন্ধান না পেয়ে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করেছে তার মা। মঙ্গলবার (২১ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন […]

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

ঢাকা, ২১ অক্টোবর ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করলে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম […]

প্রধান উপদেষ্টাকে ৬ মানবাধিকার সংস্থার চিঠি, যেভাবে দেখছে সরকার

গুম–খুনের বিচার নিশ্চিত, আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার। তবে সরকার চিঠির বিষয়ে কোনো প্রতিবাদ বা বিবৃতি জানাবে না। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছয় সংস্থার চিঠির বিষয়ে এসব মন্তব্য করেন পররাষ্ট্র […]

ইলিশ রক্ষায় নতুন অস্ত্র জলকামান

মেঘনার বুক জুড়ে এখন উত্তেজনা। একপাশে মা ইলিশ বাঁচানোর সরকারি অভিযান, অন্যপাশে জীবিকার টানে নদীতে জেলেরা। জে‌লে‌দের ইট-পাটকেলের জবাব দিতে প্রশাসন অভিযা‌নে জলকামান ব‌্যবহার কর‌ছে। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা বারবার বলেছি, এটা কারও বিরুদ্ধে যুদ্ধ নয়। নদীর মা ইলিশ বাঁচানোর অভিযান। কিন্তু কিছু জেলে ইচ্ছে করে হামলা […]

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি করবেন। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় […]

বরগুনায় জেলেদের চাল আত্মসাৎ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরগুনার আমতলীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ভিজিএফ খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। জেলেদের দাবী, টিপসই নিয়ে তালিকাভুক্ত জেলেদের মধ্যে কিছু সংখ্যককে চাল দিয়ে বাকি চাল আত্মসাৎ করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একদিকে মাছ […]