মানবিক কাজে এক ধাপ এগিয়ে সোনালী স্বপ্ন যুব সংসদ

বর্ষা হোক কিংবা শীত, গভীর রাত কিংবা তপ্ত দুপুর। একদল তরুণের পা থেমে থাকে না। কারও মৃত্যুসংবাদ শুনলেই তারা ছুটে যান কবর খননের সরঞ্জাম নিয়ে। মৃত ব্যক্তির বাড়িতে করেন লাইটিং এবং বসার ব্যবস্থা। সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন বরগুনা সদর উপজেলার সোনালী স্বপ্ন যুব সংসদ এর সদস্যরা। এরা কেউ ছাত্র, কেউ চাকরিজীবী। যখন […]
আবারও বরগুনার জেলেরা নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন ।

২২ দিন মাছ ধরা নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামার অপেক্ষায় উপকূলের হাজারো জেলেরা। তবে আশার সঙ্গে আছে হতাশাও। কারণ, ট্রলিং ট্রলারের দৌরাত্ম্যে এবার ইলিশ কম মিলবে। তবু নতুন আশার আলো হাতে নৌজাল। দীর্ঘ বিরতির পর আবার জীবিকার নৌকা ভাসানোর শেষ প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। মেঘনা, বিষখালী আর বলেশ্বরের তীরে বেড়েছে কর্মচাঞ্চল্য। নদীতে মাছ ধরার ২২ দিনের […]
৪১ ট্রলার জব্দ, সাগরে ইলিশ শিকারের দায়।

বরগুনা জেলার তালতলী উপজেলার সাগর মোহনা থেকে মা ইলিশ ধরার অভিযোগে ৪১টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত পায়রা নদী ও সাগর মোহনায় উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ যৌথ অভিযানে ট্রলারগুলো জব্দ করা হয়েছে। জব্দ ট্রলার মালিকদের এক হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। জানা […]
হাফেজা পড়ুয়া মেয়েকে অপহরণ, ধর্ষণের অভিযোগে মামলা

হাফেজা পড়ুয়া নাবালিকা মেয়েকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে দুইজনের বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বৃহস্পতিবার মামলা করেছেন মেয়ের বাবা। ওই ট্রাইব্যুনালে বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. […]
ঋণের জালে বন্দী যখন জেলেদের জীবন ।

জন্মের পর বাবার হাত ধরে মাছ ধরার পেশায় আসেন বরগুনার পাথরঘাটা উপজেলার আলতাফ হোসেন। অর্ধশত বছর ধরে তিনি সাগরে জীবন বাজি রেখে মাছ শিকার করছেন। কিন্তু এই দীর্ঘ জীবনে ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। বরং এখন তিনি ঋণের জালে বন্দী, তিনবেলা খেয়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা ইলিশ রক্ষায় চলতি বছরের ১৩ অক্টোবর থেকে ৩ […]
ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারে রাজনৈতিক দলের প্রতিবাদ

বরগুনার আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট এবং মনগড়া তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমতলী উপজেলা চত্বরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। — মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রি মহলের সহযোগিতায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার শিরোনামে যে […]
হাফেজা পড়ুয়া মেয়েকে অপহরণ, ধর্ষণের অভিযোগে মামলা

হাফেজা পড়ুয়া নাবালিকা মেয়েকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে দুইজনের বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বৃহস্পতিবার মামলা করেছেন মেয়ের বাবা। ওই ট্রাইব্যুনালে বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. […]
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই

গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত এবং তা গণভোটের পরেই নির্ধারিত হবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সম্মিলিত কমিশন ইতোমধ্যে তত্ত্বাবধায়ক […]
আরও সহজ হলো প্রবাসীদের অনলাইন রিটার্ন দাখিল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বিদেশে থাকা বাংলাদেশি করদাতারা মোবাইল ফোনের পরিবর্তে ই-মেইলের মাধ্যমে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণ করে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন […]
খাবার লোভ দেখিয়ে দুই শিশুর সর্বনাশ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলী উপজেলায় দুই প্রতিবেশী শিশুকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার একই দিনে ভুক্তভোগী দুই শিশুর পরিবার থানায় পৃথক দুটি মামলা করেছে। অভিযুক্ত মো. মোকলেছ মোল্লা উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছকিনা এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী দুই শিশুর প্রতিবেশী। ধর্ষণের শিকার একজনের দশ […]