ইলিশ রক্ষায় নতুন অস্ত্র জলকামান

মেঘনার বুক জুড়ে এখন উত্তেজনা। একপাশে মা ইলিশ বাঁচানোর সরকারি অভিযান, অন্যপাশে জীবিকার টানে নদীতে জেলেরা। জেলেদের ইট-পাটকেলের জবাব দিতে প্রশাসন অভিযানে জলকামান ব্যবহার করছে। অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা বারবার বলেছি, এটা কারও বিরুদ্ধে যুদ্ধ নয়। নদীর মা ইলিশ বাঁচানোর অভিযান। কিন্তু কিছু জেলে ইচ্ছে করে হামলা […]
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি করবেন। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় […]
বরগুনায় জেলেদের চাল আত্মসাৎ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরগুনার আমতলীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ভিজিএফ খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। জেলেদের দাবী, টিপসই নিয়ে তালিকাভুক্ত জেলেদের মধ্যে কিছু সংখ্যককে চাল দিয়ে বাকি চাল আত্মসাৎ করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একদিকে মাছ […]
ডিএনএ রিপোর্টে বরগুনার খালিদের মৃত্যু নিশ্চিত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হলো বরগুনার যুবক খালিদ হাসান সাব্বির (২৯)-এর মরদেহ। জীবনযুদ্ধে নামার মাত্র দেড় মাসের মাথায় অকালে ঝরে গেলেন সদা হাস্যোজ্জ্বল, সমাজসেবী এই তরুণ। স্বজনদের আকুতি ও অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তার মরদেহ শনাক্ত হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে বরগুনা […]
আজ ঢাকায় জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদে সই করার পর এবার সনদ বাস্তবায়নে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ আট দল। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ পর্বের কর্মসূচি পালন করতে যাচ্ছে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করাসহ সাতটি অভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি […]
ভিসা জটিলতায় ২৪ কোটি টাকার টুর্নামেন্ট খেলতে পারছেন না সিদ্দিক

আগামী বৃহস্পতিবার থেকে ফিলিপাইনে শুরু হবে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। ভিসা জটিলতার জন্য বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান এতে অংশগ্রহণ করতে পারছেন না। সিদ্দিকুর রহমান এই মুহূর্তে মালয়েশিয়ান ওপেন খেলছেন। সেখান থেকে তিনি বলেন, ‘ফিলিপাইনে দুই বিলিয়ন ডলারের টুর্নামেন্ট হবে। এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে পারলে ভালো হতো। ভিসা না পাওয়ায় ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে […]
দোকানঘর লুটপাট ও অগ্নিসংযোগ বরগুনায় ছয় বিএনপি নেতাকে জেল হাজতে প্রেরণ

এক ব্যবসায়ীর দোকানপাট লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রোববার বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ এ আদেশ দিয়েছেন। আসামীরা হলো, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মো: হায়াত মাহমুদ মিল্টন, মো: মোলায়মান কবির, মো: শফিকুল ইসলাম ওরফে জামাল […]
সাগরে অবৈধ ট্রলিং ট্রলার বন্ধের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন

বঙ্গোপসাগরে মাছ ধরতে কাঠের তৈরি অবৈধ ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং ট্রলার বন্ধের দাবিতে পাথরঘাটায় কয়েক হাজার জেলে মানববন্ধন করেছেন। রোববার বেলা ১১ টায় পাথরঘাটা গোল চত্বরে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালনে শতাধিক জেলে অংশগ্রহণ করেন । জানা যায়, বৃত্তবান প্রভাবশালী […]
রিশাদের ঘূর্ণিতে বড় জয় বাংলাদেশের

উইকেটে সেট হলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে পারেননি নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন। টেনেটুনে ২০৭ রান তুলে দুই বল থাকতে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে ধসিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। দলকে ৭৪ রানের বড় জয় এনে দিয়েছেন। ক্যারিবীয়দের ধসিয়ে দিতে লেগ স্পিনার রিশাদ ৯ ওভারে ৩৫ […]
সালাউদ্দিন আহমেদের বক্তব্যে জামায়াত আমিরের মন্তব্য জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জুলাই সনদ স্বাক্ষরের দিন গত শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এ প্রতিক্রিয়া জানালেন জামায়াতে ইসলামীর আমির। তিনি শনিবার (১৮ অক্টোবর) তার […]