দ্যা জেলখানা প্রেস নিউজ

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

বরগুনায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতায় মানববন্ধন ও র‌্যালি

অ্যান্টিবায়োটিকসহ সব ধরনের রোগজীবাণুনাশক ওষুধের অযথা ব্যবহার রোধ ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ে জনসচেতনতা বাড়াতে বরগুনায় মানববন্ধন ও র‌্যালি হয়েছে। রবিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে জাগোনারী ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]

দেশের ভিবিন্ন স্থানের ন্যায় ভূমিকম্পে কেঁপে উঠলো বরগুনার জনপদ

দেশের ভিবিন্ন স্থানের ন্যায় বরগুনা জেলায় হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়েছে সকালে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কে ছুটোছুটি করেন সাধারণ মানুষ। বাড়িঘর, দোকানপাট, অফিস-আদালতসহ বিভিন্ন ভবনের দরজা-জানালা কেঁপে ওঠে। কেউ পরিস্থিতি বুঝে ওঠার আগেই অনেকেই ঘর থেকে লাফিয়ে বাইরে বের হয়ে যান। স্থানীয় বাসিন্দা ও প্রবীণ এক সাংবাদিক বলেন, […]

আমতলীতে স্ত্রীকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা স্বামীর ফাঁসির রায়

বরগুনার আমতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে দীর্ঘদিন নির্যাতন এবং শেষে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে স্বামী নাসির উদ্দিন তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা […]

বেতাগী পৌর শহরে অটোরিকশার দখলে সড়ক

বরগুনার বেতাগী পৌর শহর  এলাকায়ই সড়ক দখল করে রাখা অটোরিকশা, রিকশা ও মালবাহী ট্রাকের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা। সাপ্তাহিক হাটের দিন বেতাগী পৌর শহরের টাউন ব্রিজ এলাকার ৩০০ মিটার সড়ক অটোরিকশা–রিকশা স্ট্যান্ডে পরিণত হয়; অন্যদিকে তালতলীর মালিপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এলাকায় দীর্ঘদিন ধরে চলছে অবৈধ ট্রাক পার্কিং। দুই জায়গাতেই প্রশাসনের […]

ভূমিকম্পেও নড়ল না ৫০ লাখ টাকার সিসমোগ্রাফ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্থাপিত ভূমিকম্প পরিমাপক সিসমোগ্রাফটি প্রায় ১৪ বছর ধরে বন্ধ। ২০১০ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল যন্ত্রটি। শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে যখন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা দুলে ওঠে, তখনো বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত এই যন্ত্রের পর্দায় কোনো নড়াচড়া ধরা পড়েনি। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে […]

রাত পোহালেই ভাগ্য নির্ধারণ শেখ হাসিনার

দ্যা জেপি নিউজ রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়। মানবতাবিরোধী অপরাধে প্রথমবারের মতো দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী সাজার মুখোমুখি হতে যাচ্ছেন। আর এ রায় ঘিরে দেশ-বিদেশের মানুষের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। জুলাই গণহত্যার দায়ে কী সাজা পাবেন একসময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী; এমন কানাঘুষা চলছে সর্বত্র। অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে জুলাই-আগস্ট আন্দোলনে জীবনপ্রদীপ […]

বিএনপি অফিস ভাঙচুরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বিএনপির বরগুনা জেলা কার্যালয় ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি হিরন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা উল্লেখ করে ২০২৫ সালের ৩০ এপ্রিল […]

বরগুনায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের ধর্মঘট

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় তরুণেরা। রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত .. বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে ফ্রাইডেস ফর ফিউচার ও গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজন করে। সহযোগিতা করে ব্রাইটার্সসহ ব্রাফ বাংলাদেশ, বিশখালী ইয়ুথ টিম, ভলান্টিয়ার ফর […]

স্বাস্থ্যজাগরণে বরগুনায় শিক্ষার্থীদের হেলথ অলিম্পিয়াড

বরগুনায় প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো হেলথ অলিম্পিয়াড ২০২৫। রবিবার (১৬ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে বাংলাদেশ হেলথওয়াচের সহযোগিতায় আয়োজনটি করে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আহ্বায়ক মহিউদ্দিন অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে […]

ত্রিভুজ প্রেমের বলি: বন্ধুর হাতে খুন হন আশরাফুল, মরদেহ করা হয় ২৬ টুকরো

রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ড মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি নীল রঙের ড্রামে তার মরদেহ পাওয়া যায়। এমন নৃশংস হত্যার ঘটনায় আসামি করা হয় তার বন্ধু জরেজুল ইসলামকে। জানা গেছে, শামীমা আক্তার নামে বিবাহিত এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে […]