সালমান, বরগুনা প্রতিনিধি।
উপকূলীয় জেলা বরগুনা বর্তমানে ভয়াবহ নদীভাঙনের মুখোমুখি। জেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর তীব্র ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। নদীভাঙনের কারণে আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী হাজারো মানুষের।
টেকসই বাঁধ নির্মাণ ও নদী শাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী নদী রক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি উপকূলবাসীর।
পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে জেলার ৮০৫ কিলোমিটার বাঁধের মধ্যে প্রায় ৩০ কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডর।







