দ্যা জেলখানা প্রেস নিউজ

২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

চট্টগ্রামে বন্যায় এখন পর্যন্ত সাপের কামড়ে ৭৫ জন আক্রান্ত

বন্যায় চট্টগ্রামে এখন পর্যন্ত সাপের কামড়ে মোট ৭৫ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন। রবিবার (১২ জুলাই) এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম কাজ করছে। এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা দেয়ার […]

প্রভাষক মাকসুদের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মাকসুদের বিরুদ্ধে নিজের এক সাবেক ছাত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগে উল্লেখিত নারী বর্তমানে মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের […]

বরগুনার আমতলীতে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে

দ্যা জে.পি নিউজ,বরগুনা। বরগুনার আমতলী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।  রবিবার গভীর রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম মুন্সি। ভুক্তভোগী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মুন্সির মাছের ঘেরের চারপাশে রোপণ করা অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে […]

বরগুনার আমতলীতে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার আমতলী উপজেলায় এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে তার বড় ছেলে জুলহাস প্যাদার বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধা মা, ছোট ছেলে ও পুত্রবধূ আহত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম আঠারোগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা […]

উপকূলীয় জেলা বরগুনা বর্তমানে ভয়াবহ নদীভাঙনের মুখোমুখি

সালমান, বরগুনা প্রতিনিধি। উপকূলীয় জেলা বরগুনা বর্তমানে ভয়াবহ নদীভাঙনের মুখোমুখি। জেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর তীব্র ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। নদীভাঙনের কারণে আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী হাজারো মানুষের। টেকসই বাঁধ নির্মাণ ও নদী শাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দ্রুত […]

সৌন্দর্য হারাচ্ছে তালতলীর শুভ সন্ধ্যা সৈকত

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত দিন দিন হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য। সাগরের জোয়ার-ভাটার প্রবল ঢেউ, নদীভাঙন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে সৈকতের ঝাউবন বিলীন হচ্ছে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে পর্যটকদের নিরাপদ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটন সম্ভাবনাও হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে সৈকতের বিশাল বালুচরে আয়োজিত […]

বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

দ্যা জে.পি নিউজ, বরগুনা।  বিকট শব্দ, তারপর মাত্র এক থেকে দুই মিনিটের আগুন। সময় খুব কম হলেও এর প্রভাব পড়েছে পুরো বরগুনা সদর উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। গ্রিড সাবস্টেশনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় […]

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গোলাম রসূল ফাহিম, এগিয়ে আসুন মানবতার হাত বাড়িয়ে ফাহিমের চিকিৎসা সেবায়

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনা শহরের মুসলিম পাড়ার বাসিন্দা গোলাম রসূল ফাহিম (১৮) আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ৩ জুলাই রাত আনুমানিক ১০টায় কলেজ ব্রাঞ্চ রোডে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেও […]

সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে, রাস্তা নির্মাণের চেষ্টা

দ্যা জে.পি নিউজ, বরগুনা। জামিন নাকচ, পাঁচ আসামী জেলে  সংরক্ষিত বনভূমিতে ঢুকে কেওড়া গাছ কাটা, মাটি খনন করে রাস্তা তৈরি এবং পাকা স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় পাঁচ অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমতলী চৌকি আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলহাজতে […]

‘শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই’

দ্যা জে.পি নিউজ : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে পাওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবিলা করা। রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ […]