জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কংক্রিট ব্লকের মডেল লাইব্রেরি উদ্বোধন

দ্যা জে.পি নিউজ, বরগুনা। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে বরগুনায় কংক্রিট ব্লক দিয়ে নির্মিত হচ্ছে একটি মডেল লাইব্রেরি। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত এসএমএআরটি প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া মহিলা সিনিয়র আলিম মাদ্রাসায় এ লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে। গত সোমবার দুপুরে মডেল লাইব্রেরি নির্মাণকাজের […]
দায়িত্বে গিয়ে আর ফিরলেন না এসআই বেলাল

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনায় কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন (৪০)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বরগুনা পুলিশ লাইন্সে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মো. বেলাল হোসেন বরিশাল জেলার কাউনিয়া […]
বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দ্যা জে.পি নিউজ, বরগুনা। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ খ্রি. (১৪৪৮ হিজরি) উপলক্ষে “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাবগম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন বরগুনা ও সিরাত একাডেমি বরগুনার সহযোগিতায় […]
বরগুনার আমতলীতে শ্রমিকদের মজুরি বকেয়া রেখেই কোষাগারে ৩৭ লাখ টাকা ফেরত

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনার আমতলীতে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই খাল খনন প্রকল্পে শ্রমিকদের মজুরি পুরোপুরি পরিশোধ না করেই সরকারি কোষাগারে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি নির্ধারিত পরিমাণ খনন না করা, আগের বছর খনন করা অংশ আবারো খনন দেখানো এবং প্রকল্পে ভেকু মেশিন ব্যবহারের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের […]
বরগুনায় আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭ রোগী

দ্যা জে.পি নিউজ,বরগুনা। বরগুনায় আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৭ জন ভর্তি হয়েছেন। চলতি মৌসুমে এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন ৭৬৯ জন। নতুন করে রোগী বাড়তে থাকায় জেলাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক দিনে বরগুনার […]
বরগুনার টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি

বিকাল হলেই জমে উঠত টাউন হল চত্বর। কেউ আসতেন নাটকের মহড়ায়, কেউ নাচ-গানের ক্লাসে, আবার কোথাও চলত আবৃত্তির অনুশীলন। শিশু-কিশোরদের কলকাকলি, শিল্পীদের মহড়া আর নানা সাংস্কৃতিক আয়োজনে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখর থাকত বরগুনা টাউন হল পৌর অডিটরিয়াম। একসময় এই মঞ্চকে ঘিরেই গড়ে উঠেছিল বরগুনার সাংস্কৃতিক অঙ্গনের প্রাণবন্ত পরিবেশ। কিন্তু সেই চিত্র এখন অতীত। […]
বরগুনার আমতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লেমনের দেওয়া বিভিন্ন প্রজাতির চারা রোপণ করল সবুজ ছায়া যুব সংগঠন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ক্লেমনের দেওয়া বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেছে সবুজ ছায়া যুব সংগঠন। শনিবার (২২ আগস্ট ২০২৬) সংগঠনটির উদ্যোগে সেকান্দারখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও রাস্তার পাশে এসব চারা রোপণ করা হয়। এ সময় পেয়ারা, আমলকি, নিম, আমড়া ও জামসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও […]
বরগুনার পাথরঘাটায় নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান।

দ্যা জে.পি নিউজ, বরগুনা। পাথরঘাটায় ফলোআপ সভায় জলবায়ু সহনশীলতা, জনসেবা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার সকালে পাথরঘাটার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা: ফলোআপ সভা’য় বক্তারা এ আহ্বান […]
সাড়ে ৩শ’ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে বিবিচিনি শাহী মসজিদ

দ্যা জে.পি নিউজ, বরগুনা। সবুজে ঘেরা উঁচু টিলার ওপর লাল ইটের প্রাচীন স্থাপনা। দেখলে মনে হয়, কয়েক শতাব্দীর ইতিহাস পেরিয়ে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি। বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ঐতিহাসিক বিবিচিনি শাহী মসজিদ আজও ধরে রেখেছে মোগল আমলের স্থাপত্য ও নানা লোককথার স্মৃতি। প্রায় সাড়ে তিনশ বছর ধরে ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা […]
বরগুনা আমতলীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা

দ্যা জে.পি নিউজ,বরগুনা। বরগুনায় খাল পুনঃখননের কাজ শেষে অব্যয়িত সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। তাঁর এই সততার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। একই সঙ্গে প্রশংসায় ভাসছেন এই কর্মকর্তা। সরকারি বরাদ্দের টাকা পুরোটা খরচ করতেই হবে—এমন প্রচলিত […]