দ্যা জেলখানা প্রেস নিউজ

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্যা জেলখানা প্রেস নিউজ

/

মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকদল নেতার মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকদল নেতার মৃত্যু

||

দ্যা জে পি নিউজ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনার পাথরঘাটা উপজেলা কৃষকদলের সভাপতি চৌধুরী মো. মারুফ এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত চৌধুরী মো. মারুফ পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

একজন সম্ভাবনাময় তরুণ রাজনৈতিক নেতা হিসেবে চৌধুরী মো. মারুফ এলাকায় সুপরিচিত ছিলেন। তার অকাল প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

মরহুমের মৃত্যুতে বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক সমবেদনা। শোকবার্তায় মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করা হয়।

মরহুম চৌধুরী মো. মারুফের জানাজা আগামীকাল রবিবার বেলা ১১টায় পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে পাথরঘাটায় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে শোকের পরিবেশ বিরাজ করছে। সর্বস্তরের মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করছেন।

দ্যা জেপি নিউজ

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর