৩২ বছর পর পাকিস্তানে সন্ধান, বাবার কাছে ফিরতে চান সেই চারাভাঙার আছিয়া

দ্যা জে.পি নিউজ,বরগুনা। মাত্র ১৬ বছর বয়সে ঢাকায় নিখোঁজ হয়েছিলেন বরগুনার আছিয়া। এরপর কেটে গেছে প্রায় ৩২ বছর। দীর্ঘ এই সময়ে পরিবারের সদস্যরা জানতেন না তিনি কোথায় আছেন, এমনকি বেঁচে আছেন কি না তাও ছিল অজানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাকিস্তানে থাকা সেই আছিয়ার সন্ধান পেয়েছে পরিবার। বর্তমানে সাত সন্তানের জননী আছিয়া এখন দেশে ফিরে […]
বরগুনায় ভয়াবহ বিদ্যুৎ সংকটে থমকে গেছে জনজীবন

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে-রাতে মিলিয়ে বিভিন্ন এলাকায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। কখনো আধা ঘণ্টা পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে প্রচণ্ড গরমের মধ্যে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় শহরের পানি সরবরাহও ব্যাহত হচ্ছে। থমকে গেছে অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম। […]
বরগুনায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বরগুনায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। বুধবার (৫ আগস্ট) সকালে বরগুনা সার্কিট হাউস মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। এ […]
ব্র্যাফ বাংলাদেশ এর সার্বিক তত্ত্বাবধানে শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

দ্যা জে.পি নিউজ, বরগুনা। ব্র্যাফ বাংলাদেশ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সার্বিক তত্ত্বাবধানে বরগুনা জেলার সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের ১৫ জন শিশুকে ” শিশু শিক্ষা উন্নয়ন প্রকল্পের” আওতাভুক্ত করে ব্র্যাফ একাডেমি কর্তৃক পাঠদান কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব […]
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জন্য জরুরি নির্দেশনা

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পাইলট) ‘বইপড়া কর্মসূচি’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের প্রতিটি উপজেলা বা থানা থেকে তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার এক নির্দেশনায় এ তথ্য জানায় মাউশি। জারি করা নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা […]
বরগুনার গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের বাজারের দক্ষিণ পাশে গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশে শিমুলের মৃধার বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িটি সম্পূর্ণরুপে পুড়ে যায়।এতে গৃহ মালিক জানায় ঘরটি পুড়ে যাওয়ায় তার ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই বাড়িতে গরিবানা […]
বরগুনায় পুলিশের অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ ২ নারী আটক

দ্যা জে.পি নিউজ, বরগুনা। বরগুনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ১৪ লাখ ১১ হাজার টাকার স্বর্ণালংকার এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যান। আটক হওয়া দুই নারী হলেন মোসা. খাদিজা (৪০) […]
বরগুনায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি, বরগুনা শাখার উদ্যোগে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বরগুনার ক্রোক এলাকায় ক্রোক খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে […]
বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

দ্যা জে.পি নিউজ, বরগুনা। দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং নিরাপদ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জাগো নারী বাস্তবায়িত এসিটি-২ প্রকল্পের আওতায় বুড়িশ্বর ও বিশখালী ইয়োথ গ্রুপের সদস্যদের মধ্যে এসকল জরুরি সুরক্ষা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী […]
তালতলীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরগুনার তালতলী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ ০৬ টি পরিবারের মাঝে বিনামূল্যে ১ বান করে ঢেউটিন এবং নগদ ৩০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। তালতলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল […]